কুরআন-সুন্নাহভিত্তিক সহিহ জ্ঞান, উত্তম আখলাক, দ্বীনি শিষ্টাচার এবং আধুনিক প্রয়োজনীয় দক্ষতার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ইহকাল ও পরকালের প্রকৃত সফলতার সহযাত্রী
প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে এককভাবে নিবিড় যত্ন নেওয়া হয়।
নারী ও শিশু বালিকাদের সম্পূর্ণ পর্দার সাথে পাঠদানের জন্য অভিজ্ঞ আলেমা শিক্ষিকা।
শিক্ষার্থী বা কর্মজীবীদের সুবিধামতো সকাল, বিকেল বা রাতের শিফটে ক্লাসের ব্যবস্থা।
দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ডিগ্রিপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী।
শিক্ষার্থীর অগ্রগতি নিয়মিত মূল্যায়নের মাধ্যমে অভিভাবককে অবহিত করা হয়।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
"জ্ঞান, আদব, দক্ষতা ও আত্মশুদ্ধির মাধ্যমে একটি কল্যাণময় প্রজন্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।"
‘সাবিলুল ফালাহ ইনস্টিটিউট’ একটি আদর্শ শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নমূলক প্রতিষ্ঠান। আমাদের মূল লক্ষ্য হলো কুরআন-সুন্নাহভিত্তিক সঠিক জ্ঞান, উত্তম চরিত্র, নৈতিকতা এবং প্রয়োজনীয় দক্ষতার সমন্বয়ে এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা দ্বীন ও দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক নেতৃত্ব প্রদান করতে সক্ষম হবে।
অনলাইনের মাধ্যমে কুরআন শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী কোর্স পরিচালনার মাধ্যমে দেশ ও দেশের বাইরের শিক্ষার্থীরা যাতে ঘরে বসেই উপকৃত হতে পারে, আমরা সেই ব্যবস্থা করছি।
ভবিষ্যতে সাবিলুল ফালাহ ইনস্টিটিউট-কে একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে; যেখানে কওমি মাদরাসার মৌলিক ও মধ্যম স্তরের শিক্ষা (কাফিয়া পর্যন্ত) এবং আলিয়া/সাধারণ শিক্ষার এসএসসি সমমানের সমন্বিত পাঠ্যক্রম চালু থাকবে। পরবর্তীতে শিক্ষার্থীরা নিজ যোগ্যতা অনুযায়ী পূর্ণাঙ্গ দরসে নিজামী ধারায় অথবা সাধারণ কলেজ শিক্ষায় উচ্চতর পড়াশোনার সুযোগ পাবে, ইনশাআল্লাহ।
আপনার ও আপনার পরিবারের জন্য দ্বীনি ও আধুনিক প্রয়োজনীয় স্কিল কোর্স
নূরানী কায়দা, সহিহ মাখরাজ ও ছোট ছোট সূরা মুখস্থকরণ।
অভিজ্ঞ আলেমা শিক্ষিকার মাধ্যমে সহিহ তিলাওয়াত ও আদব শিক্ষা।
যাঁরা শৈশবে শিখতে পারেননি, তাঁদের জন্য সহজ পদ্ধতিতে বয়স্ক কোর্স।
সহিহ তাজবীদসহ সম্পূর্ণ বা নির্বাচিত অংশ হিফজ করানোর সার্বিক তত্ত্বাবধান।
পবিত্রতা, নামাজ, রোজা, জাকাত, লেনদেনসহ প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় বিধান।
আবেদন করুন →ডিজিটাল যুগে সন্তানকে নেককার ও দ্বীনদার হিসেবে গড়ে তোলার বাস্তব গাইডলাইন।
আবেদন করুন →বিবাহিত ও বিবাহ-ইচ্ছুক ভাইদের জন্য পারিবারিক সুখের ইসলামিক সমাধান।
আবেদন করুন →দৈনন্দিন জীবনের জরুরি দোয়া ও কথাবার্তা-আচরণের সুন্নতি আদব।
আবেদন করুন →শুদ্ধভাবে কথা বলা, বাচনভঙ্গি সুন্দর করা ও পাবলিক স্পিকিং কোর্স।
আবেদন করুন →মাতৃভাষায় বিশুদ্ধ লেখালেখি ও সাহিত্যের কলাকৌশল আয়ত্তকরণ।
আবেদন করুন →স্মার্টফোন দিয়েই প্রফেশনাল ইসলামিক ব্যানার ও ক্যালিগ্রাফি ডিজাইন।
আবেদন করুন →লেখাপড়া, দ্বীনি কাজ ও কর্মক্ষেত্রে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ প্রয়োগ।
আবেদন করুন →সংবাদ লিখন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি ও পজিটিভ কনটেন্ট ক্রিয়েশন।
আবেদন করুন →নিচের ফরমটি পূরণ করলে সরাসরি আমাদের প্রতিনিধির হোয়াটসঅ্যাপে চলে যাবে